শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রাংশ মোংলায়

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মূল যন্ত্রাংশ নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ এমভি ড্রাগনবল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর এটি রূপপুর পারমাণবিক কেন্দ্রের পণ্যের চালানের রাশিয়ার দ্বিতীয় জাহাজ।
শুক্রবার (৫ আগস্ট) বিকেলে মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার ৭ নম্বর বয়ায় ভিড়েছে। শনিবার (৬ আগস্ট) বিকেলে বন্দরের ৯ নম্বর জেটিতে আনা হবে। জেটিতে আনার পর সন্ধ্যার দিকে জাহাজ থেকে পুনরায় পণ্য খালাসের কাজ শুরু হবে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টার পোর্টের খুলনা অফিসের জেনারেল ম্যানেজার অসিম কুমার সাহা বলেন, গত ৬ জুলাই রাশিয়া থেকে ছেড়ে আসা এ জাহাজটির মোংলা বন্দরে পৌঁছাতে প্রায় ৩০ দিন সময় লেগেছে। জাহাজের গভীরতা বেশি থাকায় সরাসরি বন্দর জেটিতে ভিড়তে পারছে না। তাই হাড়বাড়িয়ার ৭ নম্বর বয়ায় রেখে কিছু পণ্য খালাস করে তারপর জেটিতে আনা হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, জাহাজটিতে দুই হাজার ৮৬২টি প্যাকেজে গুরুত্বপূর্ণ মেশিনারি যন্ত্রপাতি এসেছে। এসব পণ্যের ওজন প্রায় পাঁচ হাজার ৬০১ মেট্রিক টন। খালাসের পর এসব যন্ত্রাংশ সড়কপথে ট্রাক ও লরিতে করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর