শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ভারত থেকে আসছে ২ হাজার টন কাঁচামরিচ

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হচ্ছে। আগামীকাল শনিবার (৬ আগস্ট) থেকে কাঁচামরিচ আসা শুরু হবে। হিলি শিপিং ট্রের্ডাস ও সততা বাণিজ্যালয় নামের দুই প্রতিষ্ঠান এ কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছে।
সূত্র জানায়, গত ১০ নভেম্বর ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ হয়। দেশের বাজারে কাঁচামরিচের দামের ঊর্ধ্বগতির কারণে ফের ভারত থেকে কাঁচামরিচ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। বৃহস্পতিবার হিলি বাজারের দুই আমদানি কারক প্রতিষ্ঠানকে এ অনুমতি দেওয়া হয়েছে।
স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, কয়েক দিনের গরম ও টানা বৃষ্টিতে দেশে কাঁচামরিচের আবাদ নষ্ট হয়ে গেছে। যার কারণে দাম বৃদ্ধি পেয়েছে কাঁচামরিচের। বাণিজ্য মন্ত্রণালয় ও খামার বাড়িতে কাঁচামরিচ আমদানির জন্য আবেদন করেছি।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, সম্প্রতি দেশের বাজারে কাঁচামরিচের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। বাজার স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে আইপি দেওয়া শুরু করেছে মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর