শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

গৌরনদী ইয়াবা ও গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের মৃত হাশেম কাজীর ছেলে কাজী ইব্রাহিম ও বার্থী গ্রামের রাজু বয়াতীর ছেলে কালু বয়াতী ওরফে হাতকাটা কালু।

গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, শুক্রবার রাতে মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ডুমুরিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় কাজী ইব্রাহিম ও কালু বয়াতীকে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৪৫ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর