শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

কোস্টগার্ডের সক্ষমতা দিন দিন বাড়ছে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় কোস্টগার্ডকে আমরা শক্তিশালী করেছি, সক্ষমতা বৃদ্ধি করেছি, জনবল বৃদ্ধি করেছি। কোস্টগার্ডকে আধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত করা হয়েছে। আমরা বলতে পারি, কোস্টগার্ডের সক্ষমতা দিন দিন বাড়ছে। গতকাল শুক্রবার
বাংলাদেশ কোস্টগার্ডের সমুদ্র মহড়া পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কোস্টগার্ডের জাহাজ তাজউদ্দীন থেকে মন্ত্রী মহড়া পরিদর্শন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে কোস্টগার্ড শুধু সমুদ্র বন্দরই নয়, তারা সব ধরনের নিরাপত্তায় কাজ করছে। মানব ও মাদক পাচার রোধে সফল ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী যখন বিরোধীদলীয় নেত্রী ছিলেন, তখন সংসদে একটি বেসরকারি বিল
তুলে কোস্টগার্ডের যাত্রা শুরু হয়েছিল। মাত্র একটি জাহাজ দিয়ে শুরু হয়েছিল কোস্টগার্ডের যাত্রা। চট্টগ্রাম সমুদ্র বন্দরের অতীত ও বর্তমান চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, ২০০৪ সালে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে লাল তালিকাভুক্ত করা হয়েছিল। আমাদের এত বড় বন্দর, সেখানে তখন জাহাজ আসতে নানা ধরনের প্রশ্ন তোলা হতো। কিন্তু এখন আর সেই অবস্থা নেই। মহড়ায়
কোস্টগার্ডের জাহাজগুলোর স্টিম পোস্ট, ভিবিএসএস এক্সারসাইজ, ২০ মিটার রেসকিউ বোট, মেটাল শার্ক, জাহাজ কামরুজ্জামান দ্বারা পলিউশন কন্ট্রোল এক্সারসাইজ, ডিসপারসেন্ট ডেলিভারি ও ওয়াটার গান অপারেশন প্রদর্শন করা হয়।
এ সময় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর