মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রোহিঙ্গাদের নিয়ে সার্বক্ষণিক মনিটরিং করছে কোস্টগার্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গারা শিগগির নিজ দেশে ফিরে যাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তারা যাতে কোনো ট্র্যাপে না পড়েন সে জন্য কোস্টগার্ড কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে নোয়াখালীর ভাসানচর পরিদর্শনে গিয়ে এমসব কথা বলেন মন্ত্রী। এ সময় ভাসানচরের পরিবেশ অত্যন্ত মনোরম। সেখানে রোহিঙ্গারা খাবার, শিক্ষা, চিকিৎসা সেবা প্রদানসহ সকল সুযোগ সুবিধা ভোগ করছেন বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাচ্ছি রোহিঙ্গারা কক্সবাজার থেকে ধীরে ধীরে ভাসানচরে আসুক। এখানে তাদের খাবার দিচ্ছে জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর। আমরা এর বাইরে যাবতীয় সবকিছু দিচ্ছি।
আসাদুজ্জামান খান বলেন, রোহিঙ্গারা যেন পালিয়ে যেতে না পারে বা কোনো দালালের খপ্পরে না পড়তে পারে সে জন্য কোস্টগার্ড কাজ করছে। তারা যেন কোনো ট্র্যাপে না পড়েন; সে জন্য কোষ্টগার্ড কাজ করছে। ভুল তথ্য দিয়ে যেন মানব পাচারকারীরা রোহিঙ্গাদের নিয়ে যেতে না পারে তা দেখাশোনা করবে কোস্টগার্ড।
কোস্টগার্ডের হাতে সব কিছু ন্যস্ত রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ড্রোন দিয়ে কোস্টগার্ড সব কিছু মনিটরিং করবে। আমরা চাই রোহিঙ্গা জনগোষ্ঠীরা যেন নির্ভয়ে এখানে বসবাস করতে পারে এবং অতিশীঘ্রই মায়ানমারে ফেরত যায়।
এ সময় কোস্টগার্ড’র মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলামসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর