শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

আগৈলঝাড়ায় অবৈধ ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় অবৈধ ডেজার দিয়ে ফসলী জমি বিনস্ট করে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে অবৈধ ড্রেজার বিনষ্ট করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন আইন শৃংখলা বাহিনীর সহায়তায় উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই গ্রামের আলতাফ খানের ছেলে অবৈধ ড্রেজার মালিক মুরাদ খান ফসলী জমি বিনস্ট করে অবৈধভাবে ভালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। এসময় আদারতের বিচারক অবৈধ ড্রেজার বিনস্ট করেন।নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাখাওয়াত হোসেন জানান, অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর