শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ভোরে কোপা আমেরিকার ফাইনালে মাঠে নামছে ব্রাজিল

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

নারীদের কোপা আমেরিকার ফাইনালে মাঠে নামছে ব্রাজিল। রবিবার (৩১ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় কলম্বিয়ার এস্তাদিও আলফনসো লোপেজে কলম্বিয়ার বিপক্ষে রেকর্ড অষ্টম ফেমেনিনা জয়ের মিশনে মাঠে নামবে দলটি।

ফাইনালিস্ট ব্রাজিল এবং কলম্বিয়া উভয়ই দাপটের সঙ্গে পার করেছে গ্রুপ পর্ব। নিজ নিজ গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। শেষ চারে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক কলম্বিয়া এবং প্যারাগুয়েকে ২-০ ব্যবধানে পরাস্ত করে ব্রাজিল।

এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার (৩০ জুলাই) প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

নারীদের কোপা আমেরিকায় চলে ব্রাজিলের সমকক্ষ কেউ নেই। আট আসরের সাতটিতেই শিরোপা উঁচিয়ে ধরেছে তারা। আর এখন পর্যন্ত ১৯৯১ সালে শুরু হওয়া কোপা আমেরিকা ফেমেনিনার প্রতিটি আসরেই ফাইনাল খেলা একমাত্র দলও তারা। ব্রাজিলের এই একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারবে কলম্বিয়া?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর