শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

দুই দিনের ব্যবধানে ২৭৪১ টাকা বাড়ল সোনার দাম

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
???? ??? ????????? ?????? ??? ???? ???????? ???

দুই দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবারও বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এবার ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৭৪১ টাকা বৃদ্ধি পাচ্ছে। নতুন দাম কাল শুক্রবার (২৯ জুলাই) থেকে সারাদেশে কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলছে, স্থানীয় বুলিয়ন বাজারে সোনার দাম বেড়েছে। সর্বশেষ গত বুধবার (২৭ জুলাই) সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ৩৪১ টাকা বৃদ্ধি করেছিল তারা। তার আগে ২২ মে সোনার ভরি ৮২ হাজার ৪৬৪ টাকায় উঠেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

মূল্যবৃদ্ধি পাওয়ায় কাল শুক্রবার থেকে হল–মার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে ৮১ হাজার ২৯৮ টাকা লাগবে। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৭৭ হাজার ৫৬৬ টাকা, ১৮ ক্যারেট ৬৬ হাজার ৪৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরির দাম দাঁড়াবে ৫৫ হাজার ১৭১ টাকা। তবে রুপার দাম বৃদ্ধি করেনি জুয়েলার্স সমিতি।

দেশের বাজারে আজকে পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার অলংকার ৭৮ হাজার ৫৫৭ টাকা, ২১ ক্যারেট ৭৫ হাজার, ১৮ ক্যারেট ৬৪ হাজার ২৬৯ ও সনাতন পদ্ধতির সোনা ৫২ হাজার ৭২১ টাকায় বিক্রি হয়েছে। তার মানে, কাল থেকে ২২ ক্যারেট সোনার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৫৬৬, ১৮ ক্যারেটে ২ হাজার ২১৬ এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে ২ হাজার ৪৫০ টাকা বৃদ্ধি পাচ্ছে।

জুয়েলার্স সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান এম এ হান্নান আজাদ বলেন, সোনার পাইকারি বাজার পুরান ঢাকার তাঁতীবাজারে প্রতিনিয়ত সোনার দাম বাড়ছে। আবার গত এক দিনেই আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৩০ ডলার বেড়েছে। অন্যদিকে দেশে টাকার বিপরীতে ডলারের দামও বাড়তি। সব মিলিয়ে দুই দিনের ব্যবধানে সোনার দাম বাড়াতে বাধ্য হয়েছি আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর