শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

কেমন পুরুষ পছন্দ জানালেন জাহ্নবী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

বলিউডের এ প্রজন্মের তারকা জাহ্নবী কাপুর। সৌন্দর্য আর অভিনয় গুণে জায়গা করে নিয়েছেন দর্শক মনে। ফলে তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার কমতি নেই।

অভিনেত্রী গত বছরের আগস্টে নিজের বিয়ের পরিকল্পনার কথা জানান, জাহ্নবী। কীভাবে তিনি বিয়ে করতে চান, কেমন হবে সেই আয়োজন, সেই ভাবনা প্রকাশ করেন তিনি। যদিও কাকে তিনি বিয়ে করবেন, সেটা এখনো চূড়ান্ত নয়। তার মতে, সেরকম কাউকে এখনো খুঁজে পাননি।

এদিকে জাহ্নবীকে বিয়ে করতে হলে একটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। সেটা আবার জাহ্নবীর বাবা-প্রযোজক বনি কাপুরের দেওয়া শর্ত। তা হলো, ছেলেকে ৬ ফুট ১ ইঞ্চি লম্বা হতে হবে।

বাবা বনির সঙ্গে জাহ্নবীর বন্ধুসুলভ সম্পর্ক। বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তার হবু বরের জন্য একটি শর্ত দিয়ে রেখেছেন বনি কাপুর। অভিনেত্রী বলেন, “বাবার একটি শর্ত আছে। অন্য কিছু নিয়ে তার মাথা ব্যথা নেই। তার একটাই কথা, ‘ছেলেকে আমার সমান লম্বা হতে হবে।’ আর বাবার উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি।”

জাহ্নবী জানান, ছোটবেলা থেকেই বিভিন্ন দেশে তাকে ও তার বোন খুশিকে ঘুরিয়েছেন বাবা বনি। কোনো কিছুর কমতি রাখেননি। তাই বিয়ের পর স্বামীও যেন তাদেরকে এরকম রাখতে পারে, সে বিষয়টি নিশ্চিত হতে চান বনি।

উল্লেখ্য, বলিউডের কালজয়ী অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জাহ্নবী। ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন তিনি। এরপর তাকে দেখা গেছে ‘গুঞ্জন সাক্সেনা’, ‘রুহি’ সিনেমায়। আগামী ২৯ জুলাই মুক্তি পাচ্ছে জাহ্নবীর নতুন সিনেমা ‘গুডলাক জেরি’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর