মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আরও এক বছর ডি-৮ সভাপতি বাংলাদেশ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

আটটি মুসলিম রাষ্ট্রের সংগঠন ডি-৮ এর সভাপতি হিসেবে আরও এক বছরের জন্য দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। মূলত, জোট সদস্য মিশরের অনুরোধে আরও এক বছরের জন্য সভাপতি পদে থাকতে রাজি হয়েছে ঢাকা।
বুধবার ঢাকায় অনুষ্ঠিত ডি-৮ মন্ত্রী পর্যায়ের সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, (রোববার) আমাদের চেয়ারম্যানশিপ চলে যাওয়ার কথা ছিল। পরে মিশরের হওয়ার কথা ছিল। কিন্তু মিশর আমাদের অনুরোধ করেছে। তাদের দেশে এ বছর জলবায়ুবিষয়ক কপ-২৭ সম্মেলন নভেম্বরে অনুষ্ঠিত হবে, এজন্য তারা অসম্ভব ব্যস্ত। সে কারণে যাতে আমরা আরেক বছর ডি-৮ এর নেতৃত্বে থাকি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কোনো আপত্তি নেই। অন্য দেশগুলোও এটা সমর্থন করেছে যে, আমরা আরেক বছরের জন্য ডি-৮ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করব।
এ সময় মোমেন জানান, সম্মেলনে আজারবাইজান সদস্যপদের জন্য আবেদন করেছে। তাদের নেওয়ার বিষয়ে সদস্য রাষ্ট্রগুলো কোনো আপত্তি তোলেনি। এ নিয়ে পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
অর্থনৈতিক সহযোগিতার জন্য আটটি উন্নয়নশীল মুসলিম-প্রধান দেশ বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের সমন্বয়ে ডি-৮ গঠিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর