সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

হাইব্রিড বিদ্যুৎকেন্দ্র হচ্ছে মনপুরায়

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

সোলার-ব্যাটারি-ডিজেল হাইব্রিড বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে ভোলার মনপুরা দ্বীপে। তিন মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে ওয়েস্টার্ন মনপুরা সোলার পাওয়ার লিমিটেড (ডব্লিউএমএসপিএল)। প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে সরকারের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)।
গতকাল সোমবার চুক্তিতে স্বাক্ষর করেছেন বিদ্যুৎ বিভাগের পক্ষে যুগ্মসচিব নিরোদ চন্দ্র মন্ডল ও বিদ্যুৎ ক্রয় চুক্তিতে ওজোপাডিকোর সচিব মো. আলমগীর কবির। এছাড়া দুই চুক্তিতে ডব্লিউএমএসপিএল-এর পক্ষে স্বাক্ষর করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ। রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান বলেছেন, আগামী দিনের জ্বালানি হলো নবায়নযোগ্য জ্বালানি। নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার নানাভাবে সহযোগিতা করছে। সবুজ রুপান্তরে প্রতি সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নেও নবায়নযোগ্য জ্বালানির প্রসারকে উৎসাহিত করা হচ্ছে।
মনপুরার এই বিদ্যুৎ কেন্দ্রটি অনেক দিক থেকেই অন্যরকম। সোলারের সাথে ব্যাটারি এবং ডিজেল থাকবে। তবে কোন অবস্থায় ডিজেল থেকে ১০ ভাগ বিদ্যুতের বেশি উৎপাদন করা যাবে না। বলা হয়, ২০ বছর মেয়াদী এই বিদ্যুৎ কেন্দ্র হতে প্রতিদিন কমপক্ষে ৩০ হাজার কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ পাওয়া যাবে।
মনপুরা দ্বীপের ২০ হাজার ৪৮৩ জন গ্রাহক এই বিদ্যুৎ সুবিধা পাবে। ফলে এই দ্বীপে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, পর্যটন শিল্পের বিকাশসহ জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, ওজোপাডিকোর চেয়ারম্যান সেলিম আবেদ, ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. আজহারুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. মতিউর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর