সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঘুরে দাঁড়াল আর্জেন্টিনা

চলনবিলের আলো খেলা ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে ৪-০ গোলে হেরে বিপদে পড়ে গিয়েছিল আর্জেন্টিনা। তবে পরের দুই ম্যাচে পেরুকে ৪-০ ও উরুগুয়েকে ৫-০ গোলে উড়িয়ে সেমির সম্ভাবনা বাঁচিয়ে রাখে তারা। এবার নারী কোপা আমেরিকায় বি গ্রুপের শেষ ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ফ্লোরেন্সিয়া বন্সেগুন্দোর করা একমাত্র গোলেই নিশ্চিত হয়েছে লা আলবিসেলেস্তেদের জয়।

দুই ম্যাচে নয় গোল করার পর আজকের ম্যাচ ড্র করলেও হতো আর্জেন্টিনার। খেলা এগোচ্ছিলো সে পথেই। ভেনেজুয়েলার দাপুটে ফুটবলের সামনে উল্টো ম্লান মনে হচ্ছিল আর্জেন্টিনাকে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ফ্লোরেন্সিয়ার করা একমাত্র গোলে নির্ভার হয় লা আলবিসেলেস্তেরা। পুরো ম্যাচে গোলের জন্য ১৩টি শট নিয়েও সফল হতে পারেনি ভেনেজুয়েলা। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এই জয়ের ফলে সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্বাগতিক কলম্বিয়া। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় হবে ম্যাচটি। পরদিন একইসময় আরেক সেমিফাইনালে উড়তে থাকা ব্রাজিলের সামনে পড়েছে প্যারাগুয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর