মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গৌরনদীতে আগুনে পুড়ে দুটি বসতঘর সম্পূর্ণ ভস্মিভূত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

বরিশালের গৌরনদী পৌরসভার ৮নং ওয়ার্ড গেরাকুল মহল্লায় আগুনে পুড়ে দুইটি বসতঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ঘরের বাসিন্দা স্কুল শিক্ষক লামিয়া আক্তার জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে রহস্যজনক ভাবে তার মামা সরদার গোলাম মোস্তফার বসতঘরে আগুন লাগে। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পরে তাদের বসতঘর, রান্না ঘর, গরু ঘর ও একটি গরু পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়। তিনি আরও জানান, বোনের বিয়ের জন্য বসতঘরে রাখা সাত লাখ টাকা, গহনা এবং মূল্যবান কাগজপত্র আগুনে পুড়ে শেষ হয়ে গেছে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, পৌনে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ন নিয়ন্ত্রণ করা হয়। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রনে আনার আগেই সরদার গোলাম মোস্তফার বসতঘর, সরদার নজরুল ইসলামের বসতঘর, দুইটি রান্না ঘর, একটি গরু ঘর ও একটি গরু সম্পূর্ন ভস্মিভূত হয়েছে। প্রাথমিক ভাবে পরিবার দুইটি তাদের ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর