শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ইউক্রেনে আরও শক্তিশালী অস্ত্র পাঠাবে যুক্তরাজ্য

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

ইউক্রেনে আরও শক্তিশালী অস্ত্র পাঠাবে যুক্তরাজ্য। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ও শক্ত প্রতিরোধ গড়তে ইউক্রেনকে এসব অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

নতুন চালানে থাকবে কয়েকটি কামান এবং ১ হাজার ৬০০ ট্যাংক বিধ্বংসী অস্ত্র। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের বরাত দিয়ে বৃহস্পতিবার (২১ জুলাই) এমন তথ্য জানিয়েছে গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনকে আরও ১ বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়ার পর ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার কথা জানালেন বেন ওয়ালেস।

এ ব্যাপারে একটি বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, আমাদের আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে নিয়ে, আমরা নিশ্চিত করব ইউক্রেনের কাছে পর্যাপ্ত অস্ত্র থাকবে যেগুলো দিয়ে তারা পুতিনের অবৈধ আক্রমণকে প্রতিহত করতে পারবে।

বেন ওয়ালেস আরও জানিয়েছেন যুক্তরাজ্য ইউক্রেনকে কাউন্টার ব্যাটারি-রাডার সিস্টেম, কয়েকশ ড্রোন এবং ৫০ হাজারের বেশি গোলাবারুদ দেবে।

বেন ওয়ালেস এমন ঘোষণা দেওয়ার পর যুক্তরাজ্যকে ধন্যবাদ জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা টুইটে বলেছে, ‘ধন্যবাদ গ্রেট ব্রিটেন। এ যুদ্ধে জয়ী হই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর