মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বরিশালে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-৫

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও ১২ জন যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে বারটার দিকে মহাসড়কের শিকারপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো- গাজীপুর কোনাবাড়ি এলাকার বাসিন্দা মোঃ রুহুল আমিন (৪৫), আব্দুর রহমান (৪৬), মোঃ হাসান (৩৬), নুরুল আমিন (৪২) ও শহিদুল ইসলাম।
উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মমিন উদ্দিন জানান, গাজীপুর থেকে ১২ জন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি বরিশালের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে শিকারপুর এলাকা অতিক্রমকালে মাইক্রোবাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মোল্লা পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পর আরও চারজন নিহত হয়। এছাড়াও উভয় গাড়ির আহত ১২ জন আহত হয়েছে। আহতের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনায় নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন জানান , দুর্ঘটনার পরপরই মহাসড়কের প্রায় ৩০ মিনিট যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে মহাসড়ক থেকে গাড়ি দুইটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তিনি আরও জানান, বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর