মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঈশ্বরদীতে প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেহেদি হাসান মিঠু (৩৫) নামে একজন নিহত হয়েছেন।
 এ সময় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (১৮ জুলাই) সকালে দাশুড়িয়া-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের জয়নগর আমন্ত্রণ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিঠু উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারি গ্রামের মন্টু সরদারের ছেলে। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।
ঈশ্বরদী হাইওয়ে পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে দাশুড়িয়ামুখী একটি দ্রুতগতির প্রাইভেটকারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং প্রাইভেটকারের সামনের অংশ ভেঙে যায়। এতে দুই যানবাহনের ৬ জন আহত হন।
আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে সিএনজি চালক মিঠুর অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ
হাসপাতালে নেওয়ার পথে সকাল ৯টার দিকে নাটোরের বনপাড়ায় মারা যান। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
পাকশী হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন,
নিহত মেহেদি হাসান মিঠুর মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাইভেটকার ও সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর