মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

মেঘের মেয়ে সই , কবি পারভীন সুলতানা মুক্তা

কবি পারভীন সুলতানা মুক্তা
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

মেঘ পাখিরা পাখনা মেলে
যায় উড়ে দূর দেশে,
ডানায় করে আনবে পানি
ভাসিয়ে দিবে শেষে।
সেই পানিতে ভাসিয়ে দিয়ে
কলা গাছের ভেলা,
সারাটি দিন তোমায় নিয়ে
করবো আমি খেলা।
লাগলে ক্ষুধা বৃষ্টি খাবো
মেঘের কাছে চেয়ে,
মেঘ বলবে দুহাত পাতো
বৃষ্টি পাগল মেয়ে।
সন্ধ্যা কালে কলসি ভরে
আনবো মেঘের জল,
মায়ের বকা এড়িয়ে যেতে
করবো নানা ছল।
বলবো আমি মায়ের কাছে
মেঘের মেয়ে সই,
তারই সাথে বলবো কথা
তাই তো জেগে রই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর