মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আটোয়ারীতে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

পঞ্চগড়ের আটোয়ারীতে বিদ্যুতায়িত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঈদ-উল-আযহা’র দিন রবিবার (১০ জুলাই) রাত প্রায় সাড়ে আটটার সময় উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া জামুরীপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধ ওই গ্রামের মৃত লক্ষীকান্ত বর্মনের পুত্র নিরেন চন্দ্র বর্মন(৬৫)। এলাকাবাসীরা জানায়, খালি পায়ে ওই বৃদ্ধ তার পুরাতন বাড়ীতে বৈদুৗতিক বাতির সুইস দিতে গিয়ে অসাবধানতাবশত সুইস বোর্ডে বিদ্যুতের সাথে জড়িয়ে পড়েন। পরিবারের লোকজন দীর্ঘ সময় বৃদ্ধকে দেখতে না পেয়ে ঘরের ভিতর থেকে মেইন সুইস বন্ধ করে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষনা করেন। রাধানগর ইউপি চেয়ারম্যান মো. আবু জাহেদ বিদ্যুতায়িত হয়ে নিরেন বর্মনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর