মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

অভয়নগরে ভৈরব সেতুতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৪

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

ঈদের দিন বিকালে অভয়নগর উপজেলার ভৈরব সেতুতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সোবহান মোল্যা (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হন- দুটি মোটরসাইকেলে থাকা অপর চারজন আরোহী। তাদেরকে হাসপাতারে ভর্তি করা হয়েছে। ঈদের দিন রোববার বিকালে ভৈরব সেতুর ওপর এ দূর্ঘটনা ঘটে। নিহতের চাচা আজিবর মোল্যা জানান, তার ভাইপো সোবহান মোল্যা দুই বন্ধুকে সাথে নিয়ে ভৈরব সেতু দেখতে আসে। ভৈরব সেতুর পূর্বপাশে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে তার ভাইপো মারা যান। এ দূর্ঘটনায় আহত হয়েছেন অপর চারজন। এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অথৈ সাহা জানান, মোটরসাইকেল দূর্ঘটনায় আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আহত চারজনের অবস্থা আশংকাজনক হওয়ায় দুইজনকে  খুলনা মেডিকেল কলেজ ও অপর দুইজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অভয়নগর থানার এসআই রণজিৎ কুমার সেন জানান, মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত সোবহান মোল্যা যশোরের রূপদিয়া এলাকার চাউলিয়া গ্রামের মুজিবর মোল্যার ছেলে। পুলিশ তার লাশ উদ্ধার করেছে। থানার ওসি একেএম শামীম হাসান জানান, বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা নেয়া হচ্ছে। 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর