মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নান্দাইলে বিদ্যুৎ স্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎ স্পৃষ্টে মনির হোসেন (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ৫ জুলাই মঙ্গলবার দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে।

নিহত মনির উপজেলার দক্ষিণ রসুলপুর নদীর পাড় গ্ৰামের মোঃ শাহেদ আলী পুত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম জানান, সে দীর্ঘদিন ধরেই নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতো। প্রতিদিনের মতো আজ সকালে অন্যান্য সহকর্মীদের সাথে পাশ্ববর্তী কেন্দুয়া উপজেলার গন্ডা গ্রামে যায়।

সেখানে একটি নির্মাণাধীন বাড়ির ছাঁদ ঢালাইয়ের কাজ করতে গিয়ে পানির সংকট দেখা দিলে সে বৈদ্যুতিক মটর চালু করার সময় অসাবধানতা বসত বিদ্যুৎ স্পৃষ্ট হয়। ঘটনাটি অন্যান্য সহকর্মীরা টের পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, আমি ঘটনা শুনেছি নিহত ব্যাক্তি কেন্দুয়া উপজেলার একটি গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে আহত হয়েছিল তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। বিষয়টি কেন্দুয়া পুলিশ দেখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর