মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গোপালপুরে ইজি বাইকের ধাক্কায় ১ম শ্রেণির ছাত্র নিহত

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুরে ছুটির পর বাড়ী ফেরার সময় সড়ক পার হতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেলো নূরাণী মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র হাবিবুল্লার। রবিবার দুপুরে আলমনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুল্লাহ আলমনগর দাখিল মাদরাসার নূরাণী শাখার ছাত্র ও আলমনগর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। মাদরাসার সুপারঃ আমিনুল ইসলাম মারুফি খবরের সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, নিহত আবদুল্লাহ মাদরাসা ছুটির পর সড়কের পাশ দিয়ে সহপাঠি বন্ধুর সাথে বাড়ী ফিরছিল। সড়কে একটি ব্যাটারিচালিত ইজিবাইক আসতে দেখে তারা দু’জন দু’দিকে দৌড় দেয়। চালক একজনকে বাঁচাতে গাড়ী ঘোরানোর সময় অলক্ষে আবদুল্লাহকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মারাত্বক আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর