সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইতিহাসে প্রথম নারী রেফারি নিয়োগ দিলো ইতালিয়ান লিগ

অনলাইন ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো নারী রেফারি নিয়োগ দিলো ইতালিয়ান ফুটবলের সর্বোচ্চ স্তর সিরি’আ লিগ। আর এতেই ইতিহাস গড়তে যাচ্ছে ইতালিয়ান ফুটবল। এই লিগের ২০২২-২৩ মৌসুমে প্রথমবারের মতো নারী রেফারি দিয়ে ম্যাচ পরিচালনা করবে তারা। ইতিহাসের অংশ হতে প্রথম নারী হিসেবে নিয়োগ পেয়েছেন মারিয়া সোলে ফেররিয়েরি কাপুতি।

সিরি’আয় এমন দৃশ্য অভূতপূর্ব হলেও দেশটির কাপ প্রতিযোগিতায় ঠিকই নারী রেফারির অধীনে খেলা চলেছে। ইতালিয়ান কাপে চিত্তাদেলার বিপক্ষে সেই ম্যাচে খেলেছিল কাইয়েরি। সেই ম্যাচে দায়িত্ব পেয়েছিলেন কাপুতি। ৩১ বছর বয়সী এই রেফারি এবার ইতালির সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতার রেফারিং পুলে জায়গা পেলেন। তাতেই তার কাজের পরিসরটা আরেকটু বিস্তৃত হলো।

২০০৭ সালে মাত্র ১৬ বছর বয়সে তিনি যোগ দিয়েছিলেন ইতালিয়ান রেফারি অ্যাসোসিয়েশনে। এরপরের ৮ বছর তিনি ম্যাচ পরিচালনা করেছেন প্রাদেশিক ও আঞ্চলিক সব লিগে। এরপর ২০১৫ সালে তিনি দেশটির চতুর্থ সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতা সিরি’ডি এর ম্যাচ পরিচালনার সুযোগ পান।

২০১৯ সালে তিনি নারী ইউরোর বাছাইপর্বের ম্যাচ পরিচালনার দায়িত্ব পান। পরের বছর তিনি সিরি’সি এর রেফারিংয়ের সুযোগ পান। সে বছরই তিনি সিরি’বি এর একটি ম্যাচ পরিচালনা করেন। এবার তার পা পড়তে যাচ্ছে সিরি’আর আঙিনায়।

ইতালিয়ান রেফারিদের পরিচালনা কমিটির সভাপতি আলফ্রেদো ত্রেনতালাঙ্গে একে দেখছেন কাপুতির অর্জন হিসেবেই। জানালেন, আর সবার উচিত একে স্বাভাবিকভাবে গ্রহণ করা।

তিনি বলেন, ‘খুবই সুন্দর আর তৃপ্তির মুহূর্ত এটি। তবে এটা দুঃখের বিষয় যে, একজন নারীর উপস্থিতিতে কেউ অবাকও হতে পারে! অবশ্যই, এই ঘটনাটা বিশাল। কারণ সে তার যোগ্যতার ভিত্তিতে এসেছে, কোনো দয়াদাক্ষিণ্যের ফলে নয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর