মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনার আহত নারী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনার আহত নারী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। দিনাজপুর নবাবগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আহত নারী আছিয়া বেগমের (৫০) মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু  হয়।
রংপুর মেডিকেল হাসপাতালে গত শনিবার  রাত ১১ টায় তার মৃত্যু হয়।  এর আগে একইদিনে দুপুর ১২ টায় উপজেলার ভাদুরিয়ার বাজার সংলগ্ন পুরাতন মসজিদের পার্শ্ববর্তী রাস্তা পার হওয়ার সময় তিনি দূর্ঘটনার শিকার হয়েছিলেন। নিহত আছিয়া বেগম ভাদুরিয়া ইউনিয়নের তেঘড়া গ্রামের আমিনুর হোসেনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করছেন নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন,রোববার ভাদুরিয়া বাজারের রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি মটরসাইকেল তাকে সজোরে ধাক্কা মারে। এসময় তিনি রাস্তায় ছিঁটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হোন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় স্থানীয় পাবলিক হাসাপাতেল ভর্তি করায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক  তাকে  দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। সেখানকারও কর্তব্যরত চিকিৎসক আরও উন্নত চিকিৎসার জন্য আছিয়া বেগমকে রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে তিনি মৃত্যু বরণ করেন। এই ঘটনায় থানায় একটি নিয়মিত মামলার দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর