শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

সিংড়ায় ভুয়া কাগজ দেখিয়ে পুকুর কোশিয়ার করার প্রতিবাদে মৎস্যজীবীদের মানববন্ধন

রাজু আহমেদ, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

নাটোরের সিংড়ায় ডাহিয়া ইউনিয়নের বড় দীঘি ভুয়া কাগজ দেখিয়ে কোশিয়ার করার প্রতিবাদে মানববন্ধন করেছে শত শত মৎসজীবি পরিবার। মঙ্গলবার দুপুরে ডাহিয়া মৎস্যজীবি সমিতি ও গ্রামবাসির অংশগ্রহণে ডাহিয়া বাজারে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য খয়ের উদ্দিন, সাবেক ইউপি সদস্য রুহুল আমীন, বর্তমান ইউপি সদস্য রুবেল হোসেন ও সাবেক ছাত্রলীগ নেতা আবুল কালাম প্রমুখ।

বক্তারা ছাত্রলীগ নেতা বকুল হোসেনের কোশিয়ার বাতিল করে প্রকৃত মৎস্যজীবি পরিবারদের দেয়ার জন্য আহবান জানান।

স্থানীয়রা জানান, বিগত দিনে ১ লক্ষ ৩০ হাজার টাকা সরকারী রাজস্ব দিয়ে পুকুরটি ইজারা দেয়া হয়েছিলো। এবার নিয়মনীতি লংঘন করে ডাহিয়া মৌজার পুকুর ঝিনাভাতুরিয়া গ্রামের নওসেরে পুত্র বকুল হোসেন কে দেয়া হয়েছে। যে দাগ ব্যবহার করা হয়েছে। সে দাগ খাস খতিয়ানভুক্ত।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম বলেন, স্থানীয় এক মৎস্যজীবি পরিবারের আবেদনের প্রক্ষিতে কোশিয়ার করে দেয়া হয়। যদি প্রকৃত মৎস্যজীবি পরিবার বাদ পড়ে তাহলে বিষয়টি বিবেচনা করা হবে।

 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর