মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আষাঢ়ের আগমন -কবি মুহা. নজরুল ইসলাম

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
কবি মুহা. নজরুল ইসলাম

আগমন হলো ফের

অভিরাম আষাঢ়ের,

অবিরাম পড়ে জল

আকাশের নয়নের।

জমে মেঘ কালো হয়

গগনের ধলা মুখ,

দিবসেই নামে রাত

পেয়ে ভয় কাঁপে বুক।

কদমের শাখাদের

পুলকের সীমা নেই,

শতাধিক ফোটে ফুল

শুধু এক ডালেতেই।

গ্রামে যার বসবাস জানে

খোঁজ শুধু সেই,

ঝরে রূপ ফুলেদের

সাধারণ হাসিতেই।

হরষের সীমা নেই

আছে যার টিনেঘর,

কী মধুর তুলে সুর

পড়ে জল ঝরোঝর!

রিমিঝিম শুনে গান

নাচে প্রাণ নাচে মন,

ভরে দেয় নদী বিল

বরষার বরিষণ।

কাঁচা পথ কাদা হয়

লোকে হয় গতিহীন,

থামে কাজ অনেকের

ক্ষুধাতুর বহু দীন।

মাটনের খিচুড়ির

মজা নেয় অনেকেই,

বরষার দিবারাত

কেটে যায় এভাবেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর