মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আত্রাইয়ে মোটরসাইকেল দুর্ঘটায় নিহত ২

আত্রাই (নওগাঁ) সংবাদদাতা :
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

নওগাঁর আত্রাই আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন আরোহি মারা গেছে। তারা হলো উপজেলার শিবপুর গ্রামের রতনের ছেলে রাকিব (১৭) ও নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের আমিরের ছেলে শুভ (১৭)।
জানা যায়, শুভ উপজেলার শিবপুর গ্রামে তার নানার বাড়ি বেড়াতে আসে। সে গত শুক্রবার সন্ধ্যায় তার মামা রাকিবের সাথে মোটরসেইকেলে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে বেড়াচ্ছিল। এ সময় তারা থাঐপাড়া নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সাথে ধাক্কা লেগে দু’জনই ছিটকে পড়ে যায়। এতে শুভ ঘটনাস্থলেই মারা যায়। রাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী নেওয়ার সময় পথিমধ্যে সে মারা যায়।
এ ব্যাপারে আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনায় নিহতের বিষয়টি আমি জেনেছি এবং লাশ পরিবারের নিকট হস্তান্তনর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর