মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নান্দাইলে বজ্রপাতে তিন শিশু নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামে  শুক্রবার দুপুরে বাড়ির সামনে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন শিশু নিহত হয়েছে। নিহতরা হচ্ছে নান্দাইল রোড বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন শহিদুল্লাহ’র পুত্র সাঈদ আহম্মদ (১২), পংকরহাটি গ্রামের হাদিছ মিয়ার পুত্র স্বাধীন মিয়া (১০) ও বিল্লালের পুত্র শাওন (৮)। নিহত সাঈদ আহম্মদ ও স্বাধীন তারা দুজনই হেফজ বিভাগের শেষ অধ্যায়ের ছাত্র। অপরদিকে শাওন নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। দুপুরে ঝিরিঝিরি বৃষ্টিতে তারা বাড়ির সামনে মাছ ধরতে গেলে হঠাৎই বজ্রপাতে আহত হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে দ্রুত নান্দাইল উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। একই সাথে তিনজন নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া গাংগাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আসাদুজ্জামান নয়ন ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর