মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বরিশালের চার ইউনিয়নে নৌকা দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

বরিশালের তিনটি উপজেলার সাতটি ইউনিয়নে বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে শেষ হয়েছে ভোটগ্রহণ। এতে তিনটি ইউনিয়নে নৌকা মার্কা নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, দুইটিতে স্বতন্ত্র প্রার্থী এবং একটিতে বিনা প্রতিদ্বন্ধীতায় নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। একটি ইউনিয়নে ফলাফল স্থগিত রয়েছে।
মেহেন্দিগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম জানিয়েছেন, চরএকরিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী আলহাজ্ব আব্দুল মকিম তালুকদার, গোবিন্দপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আমিরুল ইসলাম বেলাল মোল্লা, লতা ইউনিয়নে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু রাশেদ মনি ও জয়নগর ইউনিয়নে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনির হোসেন হাওলাদার বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মিলন নির্বাচিত হয়েছেন। ওই উপজেলার ধুলখোলা ইউনিয়নে সংর্ঘষের ঘটনায় ফলাফল স্থগিত রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন। বুধবার ইভিএমে সপ্তমধাপে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ হয়। গণনা শেষে বুধবার দিবাগত রাতে স্বস্ব উপজেলা থেকে ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।
অপরদিকে উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম মাঝি বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর