মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নবাবগঞ্জে পানিতে পড়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

দিনাজপুরের নবাবগঞ্জ থানাধীন কুশদহ ইউনিয়নের  মাহালিপাড়া গ্রামে ডোবার পানিতে পড়ে মনিরুল ইসলাম (৪৫) নামক একজন মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়। তিনি নবাবগঞ্জ থানাধীন খালিফপুর গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। জানা যায় যে, অদ্য ইং ১৪/০৬/২০২২ তারিখ রাত্রি অনুমান ১১.৩০ ঘটিকায় খালিপপুর মৌজাস্থ মাহালীপাড়া গ্রামের জনৈক মোঃ আমিনুল ইসলাম এর বাড়ীর দক্ষিণ পার্শে স্বপ্নপুরী হইতে কচুয়া বাজার গামী পাকা রাস্তা সংলগ্ন পশ্চিম পার্শে ডোবার পানিতে পাড়ে মনিরুল ইসলাম(৪৫) নামক এই ব্যক্তি মারা যায়। তিনি ভাইলকা দাখিল মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন বলে জানা যায়। সংবাদ পেয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাৎক্ষণিক সঙ্গীয় অফিসারসহ ঘটনাস্থলে উপস্থিত হন। নবাবগঞ্জ থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ প্রাথমিক আইনানুগ কার্যক্রম সম্পাদন করেন। লাশের ময়নাতদন্তের সহ পরবর্তী আইনানুগ কার্যক্রম অব্যাহত আছে।

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর