মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

মেহেন্দীগঞ্জের দুই ইউপি’র নির্বাচন স্থগিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী পরিবেশ অনুক‚লে না থাকায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ এর উপ-সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ও পদ্ধতিগত কার্যক্রম গ্রহণের জন্য বলা হয়। সোমবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুন্নবী জানান, নির্বাচন কমিশন থেকে পাঠানো নির্দেশনা আমরা পেয়েছি। ওই আদেশে উল্লেখ করা হয়েছে, উপজেলার বিদ্যানন্দপুর ও আন্ধারমানিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করার সুষ্ঠ পরিবেশ না থাকায় স্থগিত করা হয়েছে। তবে কবে নাগাদ ওই দুটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে তা পরবর্তীতে জানানো হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, আগামী ১৫ জুন ওই দুটি ইউনিয়নসহ উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। দুটি ইউনিয়নে নির্বাচন স্থগিত করায় বাকী চারটি ইউনিয়নে পূর্ব নির্ধারিত সময়েই ভোটগ্রহণ করা হবে।

 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর