সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

ভারতে রাসুল (সা:) সম্পর্কে কটুক্তির প্রতিবাদে পাবনায় বিক্ষোভ

পাবনা প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

মহানবী হযরত মোহাম্মদ (স:) কে নিয়ে ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন জিন্দানের কটুক্তির প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন।
জুম্মার নামাজের পর জেলার বিভিন্ন মসজিদ থেকে মুসুল্লীরা স্থানীয় চাঁপা মসজিদে এসে সমবেত হয়। সেখান থেকেই মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।
পরে সখানে আয়োজিত সমাবেশে দুই কটুক্তিকারীর দৃস্টান্ত মুলক শাস্তি দাবী করা হয়।
সমাবেশে বক্তব্যে দেন, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পাবনা জেলা শাখার সভাপতি সহকারি অধ্যক্ষ আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ। 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর