মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বেনাপোলে তেলের ড্রাম বিস্ফোরিত হয়ে তরুনের মৃত্যু

মোঃ সাগর হোসেন ,বেনাপোল প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

বেনাপোলের পল্লীতে তেলের ড্রাম বিস্ফোরিত হয়ে মারা গেছে ইমন নামে এক তরুন। ঘটনাটি ঘটেছে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজারে আসিব বাবু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার সময় ওই গ্রামের আব্দুল কাদের একটি চাউলের ড্রাম নিয়ে আসে আসিব বাবু নামে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে। ব্যারেলটি কেটে ছোট বানিয়ে চাউলের ড্রাম বানানোর উদ্দেশ্য। ওয়ার্কসপের কর্মচারী বালুন্ডা উত্তর পাড়ার নজরুলের ছেলে ইমন  ড্রামটি কাটার সময় বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং সে মারাত্নক রক্তাক্ত যখম হয়। স্থানীয়রা তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরিক্ষার পর মৃত্যু বলে ঘোষনা দেয়।
ড্রামের মালিক কাদের জানায় সে বাগআঁচড়া বাজার থেকে ড্রামটি ক্রয় করেছিল। চাউল রাখার জন্য সে কেটে ছোট বানানোর জন্য ওয়ার্কসপে নিয়ে এসেছিল।
স্থানীয়রা বলেন দীর্ঘদিন ড্রামের মুখ বন্ধ থাকায় ভিতরে গ্যাস জমে বিস্ফোরিত হয়েছে। বিকট শব্দে ড্রামটি বিস্ফোরিত হলে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
এব্যাপারে বেনাপোল পোর্ট থানায় জানতে চাইলে কর্তব্যরত ডিউটি অফিসার আতিয়ার রহমান বলেন ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর