শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

জেএসসি-সমমানের পরীক্ষা আর হবে না

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

আর হবে না জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। চলতি বছর থেকেই এই পরীক্ষা আর নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রবিবার (৫ জুন) সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এ বছর জেএসসি ও ডেডিসি পরীক্ষা হবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রম অষ্টম শ্রেণিতে বাস্তবায়ন শুরু হবে ২০২৪ সালে। নতুন শিক্ষাক্রমে জেএসসি পরীক্ষা নেই। আগামী বছরও (২০২৩ সালে) জেএসসি পরীক্ষা নেওয়ার কোনও কারণ নেই।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের আওতায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগ দেওয়ার বিষয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

করোনা সংক্রমণের কারণে গত দুই বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হয়নি। চলতি বছরও যে এই পরীক্ষা হচ্ছে না, সেটি পরীক্ষা সংশ্লিষ্টরা আগেই ইঙ্গিত দিয়ে ছিলেন। শিক্ষামন্ত্রী সেটি নিশ্চিত করলেন।

এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার কিছুদিন আগে বলেছিলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি যেভাবে আছে, তাতে এই দুই পাবলিক পরীক্ষা শেষ করে আগামী নভেম্বরে জেএসসি ও জেডিসি পরীক্ষা নেওয়া অসম্ভব। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

আজ শিক্ষামন্ত্রী দীপু মনি স্পষ্ট জানিয়ে দিলেন, এই পরীক্ষা হচ্ছে না। আগামী বছরও হবে না। আর এরপর নতুন শিক্ষাক্রমে জেএসসি পরীক্ষার অপশনই নেই।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর