মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

অভয়নগরে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে আহত ২০

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী ও শিশুসহ ২০ জন আহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন ১৬ জন। বৃহস্পতিবার সকাল ৯ টায় ওই ইউনিয়নের যশোর-খুলনা মহাসড়কের রোমান জুট মিলের সামনে  ঘটনাটি ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জানা গেছে, বৃহস্পতিবার সকালে যশোর থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসছিল জ্যোতি স্পেশাল গড়াই পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। বাসটি যশোর-খুলনা মহাসড়কের রোমান জুট মিল নামক স্থানে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা ৪০/৫০ জন যাত্রীর মধ্যে ২০/২৫ জন আহত হন। তাদের মধ্যে গুরতর আহত হন ১ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এদিকে গুরুতর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক টিটব সিকদার বলেন, এ ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের উদ্ধার বাহিনী। বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়।  বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।উপজেলা আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আলীমুর রাজিব বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বাস দূর্ঘটনায় আহত ১৫/১৬ জনকে হাসপাতালে আনা হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।আর বাকি একজনকে উন্নতর চিকিৎসার জন্য খুলনা পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।  এবিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এস আই) শাহ আলম বলেন, ঘটনাটি সকাল ৯টায় ঘটেছে। ইতোমধ্যে আমরা বাসের ভেতরে থাকা যাত্রীসহ মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। মামলা  হয়েছে কী না তা জানতে চাইলে তিনি বলেন, গাড়িটি আমরা ইতোমধ্যে জব্দ করতে সক্ষম হয়েছি। মামলার প্রস্তুতি চলছে। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর