মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই স্ত্রী নিহত, আহত ভ্যান চালক হাসপাতালে ভর্তি

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় মঙ্গলবার সকালে ট্রাকের চাপায় এক ভ্যান চালকের স্ত্রী নিহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় ভ্যান চালক স্বামীকে হাসপাতালে ভর্তি। ঘাতক ট্রাক পালিয়েছে।
থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, মঙ্গলবার সকাল পৌনে ছয়টার দিকে উপজেলার পতিহার গ্রামের ভ্যান চালক মান্নান সরদার (৫০) তার স্ত্রী রওশন আরা বেগমকে (৪৫) নিয়ে নিজের ভ্যানে করে আগৈলঝাড়ায় যাচ্ছিলেন।
পথিমধ্যে গোপালগঞ্জ-আগৈলঝাড়া-বরিশাল আঞ্চলিক মহাসড়কের সুজনকাঠী বাবন উদ্দিন এতিমখানা সংলগ্ন এলাকায় পৌছলে গৌরনদী অভিমুখি বিপরীত দিক দিয়ে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাদের ভ্যানে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় ছিটকে পরে ঘটনাস্থলেই ওরশন আরা বেগম (৪৫) নিহত হয়। গুরুতর আহত হয় ভ্যান চালক স্বামী মান্নান সরদার (৫০)। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এসআই আলী আহম্মদ ঘটনাস্থলে পৌঁছে আহত ভ্যান চালক মান্নান সরদারকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে নিহত রওশন আরা বেগমের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর