মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রুহিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু 

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার আখানগর ইউনিয়নে  বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে  থানার আখানগর ইউনিয়নের দক্ষিণ ঝাড়গাঁও ( দেবিডাঙ্গা )গ্রামে এ ঘটনা ঘটে।মারা যাওয়া কৃষক রিয়াজুল ইসলাম (৩৬) ওই গ্রামের মৃত খইরুল ইসলামের ছেলে ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃষ্টির সঙ্গে প্রবল বেগে ঝড় বইতে শুরু করে।  ১টার দিকে কৃষক রিয়াজুল তাঁর ছেলেকে  নিয়ে বাড়ির পাশে ধান কাটতে ছিল। এ সময় বিকট শব্দে বজ্রপাত হয়। এতে রিয়াজুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন।
তাঁর শরীরের কিছু অংশ পুড়ে যায়।
আশপাশের লোকজন এসে রিয়াজুলকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে  নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার  তাঁকে মৃত ঘোষণা করেন।
আখানগর ইউনিয়নে চেয়ারম্যান রোমান বাদশা জানান, সকাল থেকে ছেলের সাথে জমিতে ধান কাটতে ছিলো ১টার সময় রিয়াজুল ইসলাম বজ্রপাতে মারা যান।
রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর