সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

আটঘরিয়ার গোড়রী- একদন্ত রাস্তার বেহাল অবস্থা , চলাচলে জন ভোগান্তি

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চৌবাড়ীয়া ( জোর গাছা) ব্রীজ থেকে গোড়রী — একদন্ত সড়কে নরজান মালেকার বাড়ির তেমাথা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়েছে। এতে চলাচলে চরম  ভোগান্তিতে পড়েছেন আশেপাশের হাজারো মানুষ।
সরেজমিন গিয়ে দেখা গেছে, রাস্তাটির কার্পেটিং ওঠে গিয়ে ছোট বড় খানা খন্দে পরিণত হয়েছে। অনেক জায়গায় রাস্তার কার্পেটিং ওঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই রাস্তা দিয়ে পাশ্ববর্তী চাটমোহর উপজেলা থেকেও লোকজন একদন্ত হয়ে পাবনা শহরে যাতায়াত করে।
 ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান গাড়ি, বাইসাইকেল, মোটর সাইকেল ও মাল বোঝাই গাড়ি চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে চরমভাবে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি ডুবে গর্তে পানি জমে যায়। ফলে ঘটছে দুর্ঘটনা। গ্রামীণ এই রাস্তাটি বেহাল দশা হওয়ার কারনে বিশেষ করে কৃষি প্রধান এই অঞ্চলের কৃষকরা বছরের পর বছর  কৃষি পণ্যের ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়ে আসছে।
এবিষয়ে আটঘরিয়া উপজেলা সহকারি প্রকোশলী শফিকুল ইসলাম জানান, রাস্তাটি সংস্কারের জন্য ইতোমধ্যে স্টিমেট প্রস্তুত করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল সরদার জানান,  জনগণের ভোগান্তির কথাটি জানি। রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর