মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩

কামরান পারভেজ ইভান,ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল মুখেমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা তিন আরোহী আহত।
১৮ মে (বুধবার) বিকাল ৫টায় উপজেলার ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের বাগবাড়ি নামক স্থানে (মনির চেয়ারম্যান) এর বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- উপজেলার ঘাটান্দি গ্রামের হান্নান তালুকদারের ছেলে রুপক (২০), তুমছের আলীর ছেলে শিহাব (২৫) ও গোবিন্দাসী গ্রামের শহিদুল মন্ডলের ছেলে সানি (২২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রুপক ও শিহাব দুই বন্ধু ভূঞাপুর থেকে গোবিন্দাসীর উদ্দেশ্যে যাচ্ছিল ও অপরদিকে সানি ভূঞাপুরের দিকে যাচ্ছিল। মোটরসাইকেল বেশি গতির কারণে পথিমধ্যে মোটরসাইকেল দুটি সংঘর্ষের শিকার হলে মোটরসাইকেল দুটি দুমড়েমুচরে যায়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে আহতদের কে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
ভূঞাপুর থানার এসআই বাহার আলম জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর