শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

চাটমোহরে অসুস্থ শাকিলের পাশে ঢাকাস্থ নিমাইচড়া ইউনিয়ন কল্যাণ পরিষদ

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
নব পদোন্নতি প্রাপ্ত ডিআইজি মোজাম্মেল হক কে ফুলের শুভেচ্ছা দেওয়া হচ্ছে।

ঢাকাস্থ নিমাইচড়া ইউনিয়ন কল্যাণ পরিষদের সকল সদস্য বৃন্দের প্রচেষ্টায় পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ খন্দবাড়ীয়া গ্রামের জয়েন উদ্দিনের ছেলে কলেজ পড়ুয়া শাকিল (২৩), সে দীর্ঘদিন যাবত জটিল কিডনি রোগে ভুগছে। চিকিৎসার অপ্রতুলতা ও অর্থের অভাবে সঠিকভাবে নিয়মকানুন মেনে চলতে না পারায় শাকিলের দুটি কিডনি বিকল হয়ে যায়। সন্তানের কষ্টের কথা চিন্তা করে তার মা কিডনি দান করবেন বলে সিদ্ধান্ত নিয়েছে।
অসুস্থ শাকিলের পিতা গরীব তার পক্ষে কিডনি সংযোজন খরচ যোগানো তার পক্ষে অসম্ভব। অসুস্থ শাকিল বর্তমানে ঢাকা CKD urology hospital e কিডনি সংযোজন এর জন্য নানাবিধ জরুরি টেস্ট সহ ডায়ালাইসিস নিয়ে কোনমতে বেচে আছে। অসুস্থ শাকিলের পরিস্থিতিতে ঢাকাস্থ নিমাইচড়া ইউনিয়ন কল্যাণ পরিষদ তার কিডনি সংযোজন এর জন্য সদস্য ও সদস্যদের বাইরের বিভিন্ন সেবা মানসিকতা সম্পন্ন মানুষের নিকট থেকে অর্থ সহযোগিতা চাওয়া হয়েছে। ইতিমধ্যে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। চাটমোহর উন্নয়ন ফোরাম এর সভাপতি নব পদোন্নতি প্রাপ্ত ডিআইজি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক প্রানী সম্পদ অধিদপ্তর এর কো-অর্ডিনেটর ও মনিটরিং অফিসার ডক্টর কাজী রকিবুল ইসলাম কে অসুস্থ শাকিলের জন্য চিকিৎসা সহযোগিতা কামনা করা হয়েছে। আলোচনা শেষে নব পদোন্নতি প্রাপ্ত ডিআইজি মোজাম্মেল হক কে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়।

অসুস্থ শাকিল

ঢাকাস্থ নিমাইচড়া ইউনিয়ন কল্যাণ পরিষদের সকল সদস্য শাকিল এর চিকিৎসা বিষয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিপূর্বেও ঢাকাস্থ নিমাইচড়া ইউনিয়ন কল্যাণ পরিষদ সমাজ বানিয়াবহু গ্রামের মোকরম সরদার এর ছেলে ইচাহাক আলীর কিডনি তে পাথর অপারেশন বাবদ নগদ ১০০০০/ টাকা প্রদান করে। ঢাকাস্থ নিমাইচড়া ইউনিয়ন কল্যাণ পরিষদের আহবায়ক ডাঃ জাহিদ সমাজী, সদস্য সচিব শরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক আঃ মজিদ সরকার, ইন্জিনিয়ার আঃ মালেক,ইঞ্জিনিয়ার আঃ মান্নাফ, ফারুক সমাজী, জাহিদ হাসান, শামীম, সিরাজুল, শাহনেওয়াজ, রুপক সহ সংগঠন এর সকল সদস্য বৃন্দ সংগঠনের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর