শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

বড়াইগ্রামে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণকারী আটক

সুজন কুমার,নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

নাটোরের বড়াইগ্রামে নানীর বাসা থেকে ফেরার পথে অষ্টম শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীকে আঁখের জমিতে ধর্ষনের প্রধান এবং একমাত্র আসামি মোঃ নাহিদ হাসান ওরফে নাজমুল(২৬) কে আটক করেছে র‍্যাব।
সোমবার ভোররাত ৩:৩০ টার সময় কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম দ্বয়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বড়াইগ্রাম থানার মহানন্দাগাছা টানপাড়া গ্রাম থেকে ধর্ষক নাহিদ হোসেন ওরফে নাজমুকে আটক করা হয়।
কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃফরহাদ হোসেন জানান,র্যাবের অভিযানকারী একটি দল বিশেষ তথ্যের ভিত্তিতে মামলার ২৪ ঘন্টার মধ্যে আসামিকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষনের বিষয়টি স্বীকার করেছে নাহিদ হাসান ওরফে নাজমুল। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর