মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

অরক্ষিত রেল ক্রসিং ; গোপালপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো ২ যাত্রীর

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুরে অরক্ষিত রেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো ২জন অটোযাত্রীর। শনিবার সন্ধ্যায় হেমনগর ইউনিয়নের ভোলারপাড়া সিগন্যাল বিহীন অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মির্জাপুর ইউনিয়নের নুঠুরচর গ্রামের মোবারক হোসেনের ছেলে আঃ খালেক (৫৫),  ভোলারপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ শাহাদৎ হোসেন নান্নু (৮০)।
জানা যায়, বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন ভোলারপাড়া সিগন্যাল বিহীন রেলক্রসিং অতিক্রম করার সময় যাত্রীবাহী ব্যাটারি চালিত অটো রিক্সার সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই যাত্রী আঃ খালেক নিহত হন। অপর যাত্রী সৈয়দ শাহাদৎ হোসেন নান্নুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়। চালকসহ অন্য যাত্রীদের আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
থানার ওসি মোশারফ হোসেন খবরটি নিশ্চিত করে জানান, রেলকর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। জিআর পি থানা পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর