সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ভাঙ্গুড়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় বাচ্চু হোসেন (৪২) নামের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।শনিবার ঢাকার আশুলিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার উত্তর মেন্দা গ্রামের আব্দুর রশিদের ছেলে। আজ রোববার সকালে তাঁকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে ।

থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত বাচ্চুর বিরুদ্ধে ৫ টি সিআর মামলা ও একটিতে সাধারণ ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘ দিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। গত শনিবার সকাল ১০টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানার বিবাংলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ভাঙ্গুড়া থানার এসআই আবু তাহের ও এএসআই জাহিদুল ইসলাম তাঁকে গ্রেপ্ত্রার করে থানায় নিয়ে আসে।

ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মু. ফয়সাল বিন আহসান জানান, গ্রেপ্তা্রকৃত ব্যক্তির বিরুদ্ধে ৫ টি মামলা ও একটি সাধারণ ওয়ারেন্ট রয়েছে। মোবাইল ফোন প্রযুক্তির সহায়তায় তাঁকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে তাঁকে পাবনা জেলহাজতে প্রেরণ করা হবে ।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর