সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ভাঙ্গুড়ায় ভোজ্য তেল মজুতের অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় দু’টি মুদি দোকানে ৩ হাজার ২৯৭ লিটার ভোজ্য তেল মজুতের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মো: জহিরুল ইসলাম। শনিবার দুপুরে উপজেলার শরৎনগর বাজারের মুদি দোকান মাহাদি ট্রেডার্সের গুদাম ও মেসার্স কুন্ডু ট্রেডার্সের দোকান তল্লাশি চালায়। এসময় মাহাদি ট্রেডার্সের গুদা থেকে ৩ হাজার ১২৫ লিটার ও কুন্ডু ট্রেডার্সের দোকান ধেকে ১৭২ লিটার সয়াবিন তেলের মজুত পাওয়া যায়। ভোজ্য তেলের গুদামজাত ও বাজারে কৃত্তিম সংকট তৈরির কারসাজি অপরাধে মাহাদি ট্রেডার্সকে ৫০ হাজার এবং মেসার্স কুন্ডু ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মো: জহিরুল ইসলাম বলেন, দু’টি দোকানেই পুরাতন তেল পাওয়া গেছে। এসব ভোজ্য তেলের কন্টেইনারের গায়ে প্রতি লিটার তেলের দাম লেখা রয়েছে ১৬০টাকা। অথচ দোকানিরা মজুত রেখে এবং দাম বাড়িয়ে তা এখন গ্রাহকের কাছ থেকে নিচ্ছেন ১৯০ টাকা। এছাড়া ভোজ্য তেল মজুতের জন্য তাদের কোনো লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়েছে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর