মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

গোপালপুরে ট্রেনের সাথে ইজিবাইক সংঘর্ষে নিহত ১  আহত ৩

মো. নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ভোলারপাড়া নামক স্থানে, সিগন্যাল বিহীন রেলগেটে ধলেশ্বরী এক্সপ্রেস নামক ট্রেনের সাথে সংঘর্ষে একটি ব্যাটারিচালিত ইজিবাইক পাশের ডোবায় পরে একজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঘটনাস্থলে নিহত ব্যক্তির নাম মোঃ আঃ খালেক (৫০) তিনি একই উপজেলার মির্জাপুর ইউনিয়নের নুঠুরচর গ্রামের বাসিন্দা, তিনি কোহিনূর কেমিক্যাল কোম্পানীর বিক্রয় প্রতিনিধি  হিসাবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,  দুর্ঘটনার পর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হেমনগর ন্যাশনাল হক ক্লিনিকে নিয়ে যায়, এসময় কর্তব্যরত ডাক্তার এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন, আহত তিনজনকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোশারফ হোসেন জানান, ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের‌ সাথে সংঘর্ষে ১জন নিহত হবার খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে,  এ ব্যাপারে রেল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবে।
উল্লেখ্য, আগেও ভোলারপাড়া সিগন্যাল বিহীন গেটে একাধিক দুর্ঘটনা ঘটে, ২০১৫ সালে ট্রেনের ধাক্কায় অটোরিকসা চালকসহ দুইজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর