মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

কান চলচ্চিত্র উৎসবে বঙ্গবন্ধুর বায়োপিকের ট্রেলার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

পৃথিবীর অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কান চলচ্চিত্র উৎসব। আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে এই উৎসবটি। এবারের ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিন প্রকাশ করা হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব, একটি জাতির রূপকার’ ছবির ট্রেলার।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে।
এর আগে ১৭ মার্চ বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে ছবিটির প্রথম পোস্টার উন্মোচন করা হয়। বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন ভারতীয় গুণী নির্মাতা শ্যাম বেনেগাল।
সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ আরও অনেকে এতে অভিনয় করেছেন। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর