বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

মৌলভীবাজারে গাড়িচাপায় পুলিশ সদস্য নিহত, আহত ১৫

কিবরিয়া আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

মৌলভীবাজারের শেরপুরে গাড়িচাপায় পুলিশের কনস্টেবল রাকিব আলী (২৩) নিহত হয়েছেন। একই ঘটনায় কামরান রহমান ও আনিস মিয়া নামের আরও দুই পুলিশ সদস্যসহ ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
জানা যায়, আজ রোববার ভোর সাড়ে ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজারের শেরপুর গোলচত্বরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্যদের চাপা দেয়। দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত অবস্থায় তাঁদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহত রাকিব আলীর বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব জানান, ভোর সাড়ে ৪টার দিকে শেরপুর ফাঁড়ির পুলিশ সদস্যরা ডিউটি শেষে ফাঁড়িতে ফিরছিলেন। ফাঁড়ির কাছাকাছি শেরপুর গোলচত্বর এলাকায় সিলেটগামী ময়মনসিংহ জালাবাদ এক্সপ্রেসের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। পরে তিনজন পুলিশ সদস্যকে চাপা দেয়। এতে কনস্টেবল রাকিব আলী নিহত হন এবং অপর দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। বাসে থাকা যাত্রীদের মধ্যে প্রায় ১৩ জন আহত হলেও তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। গাড়িরচালক পলাতক রয়েছেন।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর