সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আটঘরিয়ায় স্বামী পরিত্যক্ত নারীকে ধর্ষণ ৮মাসের অন্ত:সত্তা

আটঘরিয়া প্রতিনিধিঃ 
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

দীর্ঘ ৭/৮মাস ধরে বিয়ের প্রলোভন দিয়ে স্বামী পরিত্যক্ত এক নারীকে টানা দীর্ঘদিন ধরে ধর্ষণ করেন নাগদহ মধ্যপাড়া গ্রামের লম্পট আলম(৩৫)। ধর্ষণে ঐ নারী বর্তমানে ৮মাসের অন্তঃসত্বা। এঘটনায় আটঘরিয়া থানায় একটি অভিযোগ দাখিল করেছেন অন্ত:সত্তা নারীর মা জয়গুন খাতুন। ধর্ষক আলম ওই নারীর পরিবারকে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও গ্রাম ছাড়ার হুমকি দিচ্ছেন। অন্ত:সত্তা নারীর বাবার নাম ইউসুফ আলী।

পরে এই নারীর পরিবারের পক্ষ থেকে তাকে বিয়ের চাপ দিলে আলম রাজী হয়নি। এঘটনায় কোনো উপায় না পেয়ে আটঘরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ওই নারীর মা জয়গুন খাতুন। ঘটনাটি ঘটেছে উপজেলা চাঁদভা ইউনিয়নের নাগদহ মধ্যপাড়া গ্রামে। অভিযোগে প্রেক্ষিতে থানা পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। ধর্ষক আলম পালাতক রয়েছেন।

অন্ত:সত্তা পরিবার সূত্রে জানা গেছে, বিয়ের প্রলোভন দিয়ে ওই নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন একই গ্রামের লম্পট আলম। পরে পরিবার থেকে আলমকে বিয়ের জন্য চাপ দেয়। কয়েক দিন আগে নারীকে পরীক্ষা করে দেখে যায় সে অন্ত:সত্তা। ওই ঘটনায় বিচারের জন্য আটঘরিয়া থানায় একটি অভিযোগ করলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ অন্ত:সত্তা পরিবারের।

এবিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশার করি তাকে দ্রুত সময়ের মধ্যে ধরতে সক্ষম হব।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর