বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

রুহিয়ায় সড়ক দুর্ঘটনায়  বৃদ্ধার মৃত্যূ 

ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় মোটর সাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধা মারা গেছে।শনিবার বিকেলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসাপাতালে মারা যান তিনি।নিহত সালমা বেগম (৫৫) পশ্চিম কুজিশহর গ্রামের লিয়াকত আলীর স্ত্রী।
জানা যায়,গত শুক্রবার(৬ মে) বিকেল ৫ টার দিকে ঘনিমহেশপুর গ্রামের মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ছেলে মতিউর রহমান (মতি) বেপরোয়া গতিতে মটর সাইকেল চালিয়ে আটোয়ারী অভিমুখে যাচ্ছিল।পথিমধ্যে উত্তরা বাজারের ৩শ গজ উত্তরে মজলুম মাষ্টারের হাসকিং মিলের সামনে সালমা বেগম নামে একজন বৃদ্ধাকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে বৃদ্ধা সালমা রাস্তার উপর পড়ে যায় এবং তার পা ভেঙ্গে যায়।স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে ২৪ ঘন্টার পার হতে না হতেই শনিবার বিকেল ৫ টার দিকে হাসপাতালে মারা যায় বৃদ্ধা সালমা ।
এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।তবে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর সংবাদ থানায় অবগত করেছে ।
রুহিয়া থানার ওসি চিত্তরন্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।লিখিত অভিযোগ পাওয়া গেলে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর