মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

কমনওয়েলথ ছোট গল্প পুরস্কারে মনোনীত বাংলাদেশী বংশোদ্ভূত লেখক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

কমনওয়েলথ ছোট গল্প পুরস্কারে মনোনীত বাংলাদেশী লেখক সাগুফতা শারমীন তানিয়া। তার গল্প ‘হোয়াট মেন লিভ বাই’ কমনওয়েলথ লেখক সংস্থা কর্তৃপক্ষ মনোনীত করেছে বলে সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
সাগুফতা শারমীন একমাত্র বাংলাদেশি লেখক, এ বছর যার গল্প পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।
কমনওয়েলথভুক্ত দেশ থেকে এই বছর ৬ হাজার ৭শত’র ও বেশি গল্প জমা পরেছিল। চলতি মাসে ৫টি অঞ্চলের অঞ্চলভিত্তিক বিজয়ীদের নাম ঘোষিত হবে এবং জুন মাসে ঘোষিত হবে চূড়ান্ত বিজয়ীর নাম।
বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য এর আগে সাগুফতা বাংলা একাডেমি সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কার (২০১৮) পেয়েছেন। বিবিসি শর্ট স্টোরি পুরষ্কার ২০২১- এর জন্য তার ছোট গল্প ‘সিন্সেরলি ইয়োরস’ দীর্ঘ তালিকাভুক্ত ছিল। চলতি বছর কমনওয়েলথ লেখক সংস্থায় তাঁর লেখা মনোনীত হয়েছে।
সাগুফতা শারমীন বুয়েট থেকে লেখাপড়া শেষ করে দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই তিনি দক্ষতার সাথে লেখালেখি করছেন। সাগুফতা, ইতোমধ্যে গল্প বলায় তাঁর নিজস্ব একটা ধরণ তৈরি করেছেন যা তাঁকে অন্যদের থেকে খুব সহজেই আলাদা করা যায়।
 এদিকে সাগুফতা শারমীনের লেখা- ওয়াসাফিরি, এশিয়া লিটারারি রিভিউ, সিটি প্রেস এবং স্পিকিং ভলিউম অ্যান্থোলজিতে প্রকাশিত হয়েছে।
ক সাগুফতা শারমীন তানিয়া। তার গল্প ‘হোয়াট মেন লিভ বাই’ কমনওয়েলথ লেখক সংস্থা কর্তৃপক্ষ মনোনীত করেছে বলে সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
সাগুফতা শারমীন একমাত্র বাংলাদেশি লেখক, এ বছর যার গল্প পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর