সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঈদের ‘আনন্দ মেলা’তে নতুন চমক!

চলনবিলের আলো বিনোদন ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

বাংলাদেশ টেলিভিশনের এবারের ঈদের ‘আনন্দ মেলা’তে রয়েছে নতুন চমক। এবারের ঈদ আনন্দ মেলায় থাকছে নাচ, গান, রোমান্স, ফাইটিং, সাসপেন্স ও থ্রিলিং।

বিগত পাঁচ দশকের সিনেমার জনপ্রিয় পাঁচ গানের সঙ্গে থাকছে তুষার খান, চিত্রলেখা গুহ, মুরাদ, চাঁদনি, নিরব, রুহি, মাহিয়া মাহি, সাব্বির, সাজু খাদেম ও নাদিয়ার পারফরমেন্স। এছাড়া আরও থাকছে তিন পুরুষ সংগীতশিল্পী সন্দীপন দাস, কামরুজ্জামান রাব্বি ও মেসবাহ বাপ্পির গাওয়া মেয়েলি কণ্ঠের তিন গান।

ভিন্নধর্মী এ আনন্দ মেলা প্রসঙ্গে বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ বলেন, প্রতিবারই বর্ণিল আয়োজনে সাজানো হয় এ অনুষ্ঠানটি। তবে এবার দর্শকরা একেবারেই ব্যতিক্রমধর্মী এক আনন্দমেলা দেখবেন। অনুষ্ঠানের উপস্থাপনা ও দৃশ্যায়নেও রয়েছে বৈচিত্র। সিনেমা বানানোর ঢংয়ে তুলে ধরা হয়েছে সমসাময়িক অনেক বিষয়। আশা করছি, এবারের আয়োজন আরও বেশি উপভোগ্য হবে।

অনুষ্ঠানটির প্রযোজক মনিরুল হাসান বলেন, সাজু খাদেম অভিনেত্রী নাদিয়াকে নিয়ে একটি সিনেমা বানাবেন। এ সিনেমা বানাতে গিয়ে নানান দৃশ্যের আবর্তন। যা দেখা যাবে এবারের আনন্দমেলায়। পাঁচ দশকের গান নিয়ে পাঁচ রকম গেটাপে মঞ্চে হাজির থাকবেন জনপ্রিয় তারকারা। এমনকি অনুষ্ঠানের একপর্যায়ে বিশেষ এক কারণে সাজু খাদেমকে চড় মেরে বসবেন অভিনেতা তুষার খান! সবমিলিয়ে এবারের আনন্দমেলায় ভিন্নতা থাকছে।

ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর এটি প্রচারিত হবে। সাজু খাদেম ও নাদিয়া আহমেদ এটি উপস্থাপনা করবেন। মনিরুল হাসান ও গোলাম মোর্শেদ যৌথভাবে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর